
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী বগুলা রোছমত আলী রাম সুন্দর স্কুল অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল এবং দাতা সদস্য জাফর আলী খা। ক্রীড়া পতাকা উত্তোলন করেন বোগলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম (জুয়েল) এবং আজীবন দাতা সদস্য জাহাঙ্গীর আলম (মিন্টু)।
শপথ পাঠ, প্যারেড ও মশাল প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। পরবর্তীতে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিন ছিল গতকাল রবিবার (২৭ জানুয়ারি)। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল হামিদ, সাবেক সভাপতি তৈয়ব আলী (মাস্টার), সাবেক সভাপতি আহমদ আলী (আপন), সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম (জুয়েল), প্যানেল চেয়ারম্যান বুলবুল আহমদ, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য জাহাঙ্গীর আলম (মিন্টু), প্রতিষ্ঠাতা হাজী রোছমত আলীর পুত্র আব্দুল মালেক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার দানিশ ভূঁইয়া, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শামছুল হক প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ, সহকারী শিক্ষক জসীম উদ্দীন ও অন্যান্য শিক্ষিকা, কাঠালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পেস্কারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ, সহকারী শিক্ষক নুর উদ্দিন এবং বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য শাহজাহান কবির (ইকবাল), অভিভাবক সদস্য গোলাম মোস্তফা ও নাজমুল হাসান (হিমেল)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহজাহান (মিন্টু), বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট ইসমাইল হোসেন, ইউপি সদস্য আঃ অদুত ভূঁইয়া, ইউপি সদস্য মনিরুল ইসলাম (নান্টু), তরুণ সমাজসেবক রুবেল মিয়া এবং ছাত্রদল নেতা বেলায়েত আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিকালে পুরস্কার বিতরণ ও সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু এবং উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল হামিদ।
বিশেষ অতিথি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট বিভাগীয় সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাসিম এবং সুনামগঞ্জ জেলা সদস্য মেহেদী হাসান সাকিব শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান, সিনিয়র শিক্ষক আহমদ আলী এবং কলেজ শাখার শিক্ষক জামাল উদ্দিন।
ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মোট ৬৫টি ইভেন্টে ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করেন। এছাড়াও প্রতি শ্রেণির মেধাবীদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
