দারিদ্র্যের কারণে দত্তক দেওয়া শিশু উদ্ধার, ওসির উদ্যোগে মিলল নতুন জীবন

রোকুনুজ্জামান খান
বিশেষ প্রতিনিদি

print news

নেত্রকোনা জেলার সৈয়দপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মনির হোসেন (১৯) ও তার স্ত্রী সাবিনা (২১) দম্পতির ঘরে জন্ম নেয় একটি ফুটফুটে শিশু, যার নাম রাখা হয় মোঃ আব্দুল্লাহ। সন্তানের জন্মে একদিকে যেমন আনন্দের বন্যা বইছিল, অন্যদিকে দারিদ্র্যের কারণে শিশুটির লালন-পালন ও চিকিৎসার খরচ তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

অভাবের কারণে দুই মাস পার না হতেই মনির হোসেন প্রতিবেশীর পরামর্শে শিশুটিকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নেন। শরীয়তপুর জেলার সারেকান্দি গ্রামের মৃত ফরেজ আলীর ছেলে লুৎফর রহমান শিশুটিকে দত্তক নিতে আগ্রহ দেখান এবং কিছু অর্থের বিনিময়ে আব্দুল্লাহকে দত্তক নেন।

কিন্তু সন্তান হারানোর শোক ও মাতৃত্বের অনুভূতি জাগ্রত হলে আব্দুল্লাহর মা-বাবা তাকে ফিরে পাওয়ার চেষ্টা শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে তারা গাজীপুরের জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিমের সহায়তা চান।

ওসি আব্দুল হালিম বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করেন এবং বাচ্চাটিকে উদ্ধারে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সফল সমাপ্তিতে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক ও গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইজাদুর রহমানের উপস্থিতিতে শিশু আব্দুল্লাহকে তার প্রকৃত বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

মানবিক ওসি আব্দুল হালিম বলেন, আমার এই মানবিক কাজ অব্যাহত থাকবে।” তার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে এবং ইতিপূর্বেও তার বেশ কয়েকটি মানবিক কার্যক্রম গণমাধ্যমে আলোচিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *