
গাজীপুর প্রতিনিধি: মহাসড়কের শৃঙ্খলা বিধান, ফুটপাত অপসারণ ও দুর্ঘটনা রোধে গাজীপুরের শ্রীপুরে মাওনা হাইওয়ে থানার উদ্যোগে সচেতনতা মূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে মাওনা চৌরাস্তা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়াল সেতুর নিচে এই পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী। সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা, শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক আহ্বায়ক কাজল ফকির, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মোড়ল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান সজল, পৌর শ্রমিক দলের সভাপতি মিজান মন্ডল, সাধারণ সম্পাদক এনামুল হক খোকন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক, শ্রমিক দলের নেতা মজনু ফকিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এছাড়াও মাওনা হাইওয়ে পুলিশের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
সচেতনতা মূলক পথসভা শেষে মাওনা চৌরাস্তা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
