গাজীপুরে যুবলীগ নেতা বেলায়েত হোসেন গ্রেফতার

রোকুনুজ্জামান খান
বিশেষ প্রতিনিদি

print news

গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেনকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ।

সোমবার (১৫ জুন) দুপুরে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বানিয়ারচালা মেম্বার বাড়ি এলাকার প্যারাগন সংলগ্ন স্থান থেকে বেলায়েত হোসেনকে আটক করে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বেলায়েত হোসেন ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত বেলায়েত হোসেনকে আগামীকাল আদালতে পাঠানো হবে।