
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক এক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন দোয়ারাবাজার উপজেলা শাখার আহ্বায়ক একরামুল হক। কর্মসূচিতে তাঁর দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং উপজেলা জুড়ে সমালোচনার ঝড় ওঠে।
রবিবার (২৭ জুলাই) দুপুরে ব্র্যাকের আয়োজনে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে “ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ” গঠন করা হয়। এই গ্রুপের সদস্যরা নিজ নিজ এলাকায় জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি পর্যবেক্ষণ ও তথ্য সংরক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে কাজ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন একরামুল হক।
তবে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সমালোচনা শুরু হয় একরামুল হকের অতীত কর্মকাণ্ড ঘিরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিনি দোয়ারাবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদে রয়েছেন দলীয় প্রভাব খাটিয়ে। গত জুলাই-আগস্ট মাসে কলেজে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের নানা ভাবে হয়রানি করেছেন বলেও অভিযোগ ওঠে। আন্দোলন দমন করতে নানা কৌশল অবলম্বন করেন তিনি, এমনকি আন্দোলনকারীদের বহিষ্কারের হুমকিও দেন।
স্থানীয়রা আরও জানান, আওয়ামী লীগের শাসনামলে তিনি কলেজে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন এবং তাদের বহিষ্কারের মতো সিদ্ধান্তও নেন।
এদিকে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সময় একরামুল হকের অপসারণের দাবিতে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রসমাজ।
এ বিষয়ে ব্র্যাকের সুনামগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মাসুদ আহমদ বলেন, “একরামুল হক যে আওয়ামী লীগ নেতা, তা আমাদের জানা ছিল না।
