গাজীপুরে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

“মানবাধিকার অগ্রাধিকার, অধিকার বঞ্চিতদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ”—এই স্লোগানকে সামনে রেখে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ১৩ অক্টোবর সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর বাজার এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবিরাজ আব্দুল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দুলাল মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি ইউনানী আয়ুর্বেদ হারবাল এর চেয়ারম্যান ডাঃ হাকীম এস এম হারুনুর রশিদ, সমাজসেবক মাসুদ খন্দকার, অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ খান, আল মামুন, আব্দুল বাতেন, কামরুজ্জামানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে “বৈষম্য প্রতিরোধে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা ও ৩৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। পরবর্তীতে কেক কাটার মাধ্যমে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *