
স্টাফ রিপোর্টার: গাজীপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেন শিশিরকে সংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। রোববার রাত দশটায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফাই ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।
ইমরান হোসেন শিশিরের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী গ্রামের আব্দুর রশিদ মাস্টারের ছেলে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এর সিদ্ধান্ত অনুমোদন করেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, গাজীপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেন শিশিরের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ ছিল। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এর আগে জাতীয় একটি পত্রিকায় ”গাজীপুর ছাত্রদল সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। পরে তা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনা শুরু হয়।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
