পূজা উপলক্ষে শাওমির আকর্ষণীয় অফার, মিলবে কার্ডবিহীন কিস্তি সুবিধা

print news

বাড়তি খরচ ছাড়াই কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ

গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের শীর্ষস্থানীয় হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি ‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ স্লোগানে বিশেষ পূজা ক্যাম্পেইন চালু করেছে। এ ক্যাম্পেইনের আওতায় নির্ধারিত শাওমি স্মার্টফোন কেনার ক্ষেত্রে বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা পাবেন ক্রেতারা। দুর্গাপূজার উৎসবকে আরও আনন্দময় করে তুলতে স্মার্টফোন কেনাকাটা সহজ করাই এ উদ্যোগের লক্ষ্য।

উৎসবের মৌসুমে আধুনিক প্রযুক্তি আরও সহজলভ্য করতে নির্ধারিত কয়েকটি শাওমি স্মার্টফোনে থাকছে আকর্ষণীয় অফার ও কার্ডবিহীন কিস্তি সুবিধা। এর ফলে অতিরিক্ত সুদের চাপ ছাড়াই ক্রেতারা তাঁদের পছন্দের স্মার্টফোন কিনতে পারবেন। এতে পূজার কেনাকাটা হবে আরও সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময়।

পূজার আনন্দ বাড়াতে শাওমি নিয়ে এসেছে রেডমি নোট ১৭ ফাইভজি। স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ চিপসেট, ৭,৭০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি এবং ৪৫ ওয়াট টার্বো চার্জিং সুবিধা। এ ছাড়া রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষাসহ ৬.৯৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের এই সংস্করণটির দাম ৪২ হাজার ৯৯৯ টাকা।

ক্যাম্পেইনের আওতায় রেডমি নোট ১৭ প্রো সিরিজের স্মার্টফোন কিনলে কার্ডবিহীন ইএমআই সুবিধার পাশাপাশি সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এ ছাড়া থাকছে আকর্ষণীয় পুরস্কার এবং রেডমি হেডফোন নিও, রেডমি বাডস ৮ লাইট ও ট্রাভেল ব্যাগ-থার্মাল ফ্লাস্কের সমন্বয়ে তৈরি ব্যাগ বান্ডেল পাওয়ার সুযোগ।

রেডমি নোট ১৭ ফাইভজি (৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ) কিনতে ক্রেতাদের ৭৫ শতাংশ ডাউন পেমেন্ট করতে হবে। বাকি ২৫ শতাংশ টাকা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই কিস্তিতে পরিশোধ করা যাবে। এ অফারের সঙ্গে থাকছে একটি রেডমি বাডস ৬ প্লে বিনা মূল্যে।

এ ছাড়া রেডমি নোট ১৭ (৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ), রেডমি নোট ১৭ (৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ) এবং রেডমি এ৭ (৩ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ) কেনার ক্ষেত্রেও থাকছে একই ধরনের কিস্তি সুবিধা। এসব ফোনের ক্ষেত্রে ৭৫ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে বাকি ২৫ শতাংশ টাকা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই তিন থেকে চার মাসের কিস্তিতে পরিশোধ করতে পারবেন ক্রেতারা।

ক্যাম্পেইনের আওতায় শাওমি ১৭টি ও রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি কিনলেও একটি রেডমি বাডস ৬ প্লে বিনা মূল্যে পাওয়ার সুযোগ থাকছে। এসব অফারের মাধ্যমে ক্রেতারা শাওমির স্মার্ট ডিভাইস ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি বাড়তি সুবিধা উপভোগ করতে পারবেন।

এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “শাওমিতে প্রযুক্তি ও স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা সবার জন্য সহজলভ্য করা সব সময়ই আমাদের মূল লক্ষ্য। পূজা ফেস্ট ক্যাম্পেইনের মাধ্যমে বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা ও আকর্ষণীয় অফারের মাধ্যমে আমরা উৎসবের কেনাকাটাকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে চাই। বাড়তি সুবিধা, আনন্দ ও উন্নত অভিজ্ঞতার মাধ্যমে শাওমি ফ্যানরা যেন সহজেই তাঁদের পছন্দের প্রযুক্তি পেতে পারেন, সে লক্ষ্যেই আমাদের এ ক্যাম্পেইন।

সহজ পেমেন্ট সুবিধা, ক্যাশব্যাক ও বিনা মূল্যে উপহার পাওয়ার সুযোগের সমন্বয়ে শাওমির এ পূজা ক্যাম্পেইন স্মার্টফোন কেনাকাটায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে বাংলাদেশের ক্রেতাদের কাছে উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে শাওমি।