
গাজীপুর সদরের হোতাপাড়া এলাকায় প্রতিষ্ঠিত ফু-ওয়াং সিরামিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।যাহাররে জিঃ নং ঢাকা-৩৮৬০।
০১ অক্টোবর সংগঠনের বিশেষ সাধারণ সভায় সদস্যদের মতামত, প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে ফু-ওয়াং সিরামিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সদস্য শহীদুল ইসলামকে আহ্বায়ক ও সাকিব হাসানকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন: শাহীদুল, আরাফাত খাঁন টুটুল, রিয়াদ, হাসান, আরজ আলী, আলহাজ খাঁন, জাহিদুল ইসলাম, আল-আমীন, আব্দুল হালিম, কোহিনুর আক্তার পরী ও শিলা আক্তার।
১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদনের জন্য প্রস্তাবনাটি পাঠানো হয়েছে ঢাকা বিভাগের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স কার্যালয়ের পরিচালক বরাবর। বুধবার (০৯ অক্টোবর) বিকেলে কমিটির অনুমোদনের জন্য এটি প্রেরিত হলে সংশ্লিষ্ট কার্যালয় তা রিসিভ করেন।
