শ্রীপুরে মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

সুমন গাজী (শ্রীপুর) গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর মাওনা ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে মাওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার লিখিত বক্তব্যে বলেন, দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এর পর থেকেই বহিষ্কৃত নেতারা দলের সভাপতি, সম্পাদকসহ অন্যান্য দায়িত্বশীল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে দলের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। তিনি বহিষ্কৃত নেতাদের মিথ্যাচার থেকে বিরত থাকার এবং দেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপির সুনাম রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। এ সময় তিনি এই মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, শাহাবুদ্দিন মাস্টার, গাজীপুর জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলহাজ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক সরকার খায়রুজ্জামান লিখন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *