
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, আমাদের সমাজে হিন্দু-মুসলিম সংখ্যালঘু বলে কোনো ভেদাভেদ নেই। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে মন্দিরে কোনো ধরনের হামলা বা নাশকতা নেই। বর্তমানে হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারছে। হিন্দু-মুসলিম ভেদাভেদ ভুলে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে শ্রীপুর পৌরসভার সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
শ্রীপুর সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি হরি নারায়ণ চৌহানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মারুফ শেখ, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, আবুল হোসেন প্রধান, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল হক মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
