সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে ভারতীয় ওষুধসহ অবৈধ মালামাল জব্দ

মোঃ ফারুক মিয়া ,
দোয়ারাবাজার ( সুনামগঞ্জ ) প্রতিনিধি

print news

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় ওষুধসহ বিপুল পরিমাণ চিনি, গরু, কয়লা, ফুসকা, মেহেদি ও মোটরসাইকেল জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর সদস্যরা। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫৫ লাখ ৫১ হাজার ৫৬০ টাকা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন উপজেলা থেকে ২৫,১৬০ পিস ভারতীয় ওষুধ (Progesterone Inj-100mg), ১৮০ কেজি চিনি, ১৫০ কেজি কয়লা, ৩৮ কেজি ফুসকা, ২টি গরু, ২,১৬০ পিস কাভেরী মেহেদি ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

চিনাউড়া বিওপি কর্তৃক ২৫,১৬০ পিস ভারতীয় ওষুধ (Progesterone Inj-100mg) জব্দ করা হয়, যার সিজার মূল্য ৫২ লাখ ৮৩ হাজার ৬০০ টাকা।

এছাড়া ডুলুরা, চিনাকান্দি, বালিয়াঘাটা, পেকপাড়া ও টেকেরঘাট বিওপি কর্তৃক ফুসকা, চিনি, মেহেদি, গরু, কয়লা ও মোটরসাইকেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৬৭ হাজার ৯৬০ টাকা।

সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৫৫ লাখ ৫১ হাজার ৫৬০ টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে আনা ওষুধ, চিনি, গরু, কয়লা, ফুসকা, মেহেদি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যা জেলা শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি, সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *