গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে শ্রীপুরে আনন্দ মিছিল

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর প্রতিনিধ: গাজীপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে শ্রীপুর উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নবগঠিত গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে ফজলুল হক মিলনকে আহ্বায়ক, শাহ রিয়াজুল হান্নানকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক, এবং চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করে কমিটি গঠন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশনায় ৩ ফেব্রুয়ারি (সোমবার) বিকেলে উপজেলার মাওনা চৌরাস্তা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই কিলোমিটার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উড়াল সেতুর নিচে গিয়ে আনন্দ মিছিলটি শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক-এর সভাপতিত্বে আয়োজিত আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন এবং সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মশিউর রহমান টিটু।

এছাড়া আরও বক্তব্য রাখেন: শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি ও উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন প্রধান, শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি সাইফুল হক মোল্লা, পৌর বিএনপির সহ-সভাপতি বিল্লাল হোসেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোক্তারুল করিম মোড়ল (শামীম)।

গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান, শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক আহ্বায়ক কাজল ফকির, শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান, মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য রাশেদুল হাসান মমিন, আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি ময়েজউদ্দিন মোল্লা, পৌর শ্রমিক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক চুন্নু ফকির, এবং উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *