
গাজীপুর সদর উপজেলার বেগমপুর এলাকার ব্যবসায়ী আফসার উদ্দিন আফসুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বিভিন্ন অনলাইন পেইজে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
মঙ্গলবার (১৯ মে) বিকেল ৫টার দিকে জয়দেবপুর থানার সামনে হোতাপাড়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আফসার উদ্দিন আফসু বলেন, প্রায় তিন মাস আগে একটি ভিডিওকে কেন্দ্র করে আল আমিন নামে এক যুবককে এক নারীর সঙ্গে ইয়াবা সেবনের অভিযোগে তার স্থানীয় একটি প্রজেক্ট এলাকায় আটক করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
তিনি অভিযোগ করেন, ওই ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে, যা তার সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি একজন ব্যবসায়ী ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
দোয়ারাবাজারে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও চাল বিতরণ
- -
গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন
- -
ঈদে মহাসড়কে যানজট নিরসনে গাজীপুরে বিজিবি মোতায়েন
- All Posts
