
ঈদুল আজহা এসেছে বছর ঘুরে,
ত্যাগের উৎসব আজ ঘরে ঘরে।
ভোগ-বিলাসের আকর্ষণ বর্জন করে,
পশু কুরবানি করো আল্লাহর তরে।
মনের পশুকে আগে করো জবাই,
প্রতীকি পশু জবাইয়ে আপত্তি নাই।
মিলে মিশে গোশত খাও সবাই,
ধনী-গরিব আজ ভাই ভাই।
এসেছে জিলহজের চাঁদ সোনা,
অতি আপন, অমলিন চিরচেনা।
হিংসা-বিদ্বেষ ভুলে জনে জনে,
মানবতার কল্যাণে এসো দলে দলে।
লেখক পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক। প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (কৃষি) কেন্দ্রীয় কমিটি।যুগ্ম মহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি। ৭০ কাকরাইল, ঢাকা।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
দোয়ারাবাজারে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও চাল বিতরণ
- -
গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন
- -
ঈদে মহাসড়কে যানজট নিরসনে গাজীপুরে বিজিবি মোতায়েন
- All Posts
