
স্টাফ রিপোর্টার :- জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া আশ্রমশালা এলাকার শ্রী শ্রী লক্ষ্মী মন্দিরে কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টায় মন্দির প্রাঙ্গণে এ কীর্তনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক।
মন্দিরের সভাপতি শ্রী নারায়ণ চন্দ্র বর্মনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী নিরঞ্জন চন্দ্র বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য তোফাজ্জল হোসেন শেখ, মিজানুর রহমান খোকন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিপন আহমেদ আমির, গাজীপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সাবেক সদস্য সচিব কাজল আহমেদ রিয়াজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম তাজসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ।
কীর্তন অনুষ্ঠানে বিপুলসংখ্যক ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।