
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও যানজটমুক্ত রাখতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর উদ্যোগে গাজীপুরের বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ মহাসড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বিজিবির প্লাটুন মোতায়েন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে এবং জনদুর্ভোগ কমাতে বিজিবি সদস্যরা মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। মহাসড়কে যানজট নিরসন, শৃঙ্খলা বজায় রাখা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মানুষ যেন ঈদে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন—সে লক্ষ্যে তারা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছেন।
সচেতন মহল মনে করছেন, জনস্বার্থে বিজিবির এ প্রশংসনীয় উদ্যোগ ঘরমুখো মানুষের ঈদযাত্রাকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
দোয়ারাবাজারে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও চাল বিতরণ
- -
গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন
- -
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
- All Posts
