গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী 

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

স্টাফ রিপোর্টার :-  বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়নপুর এলাকায় অবস্থিত বিএনপি অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বাউল দলের সভাপতি আলম সরকার। সভায় সংগঠনের অতীত কর্মকাণ্ড, সাংস্কৃতিক অঙ্গনে বাউল দলের ভূমিকা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে দোয়া মাহফিলে দেশ ও জাতীর কল্যাণ কামনায় এবং শহীদ জীয়া ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় করা হয়।

যুবদল নেতা আরাফাত হোসেন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাসাসের দপ্তর সম্পাদক কামাল হোসেন, ভাওয়ালগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাসুদ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদ সরকার, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি রাকিব হোসেন, বিএনপির নেতা রাসেদুল করিম পিন্টুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মিলাদ দোয়া ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সম্পাপ্তি ঘোষণা করা হয়।