
শ্রীপুরের মারতা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আব্দুল হাইয়ের ছেলে আব্দুল হালিম।
শনিবার প্রহলাদপুর ইউনিয়ন শ্রমিক দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে তার অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে আব্দুল হালিম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধের জেরে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক খন্দকার জাকির হোসেন, খন্দকার আক্তার হোসেন এবং খন্দকার মনির হোসেন তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। তিনি দাবি করেন, খন্দকার জাকির হোসেন ছাত্রদল নেতা ফারুক মাহমুদ হত্যা মামলার ১ নম্বর আসামি এবং খন্দকার মনির হোসেন একাধিক হত্যা মামলার আসামি।
তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি তাদের নেতৃত্বে মারতা বাজার এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলার চেষ্টা চালানো হয়েছে।
আব্দুল হালিম বলেন, বিষয়টি একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা কোনো সমাধানে না গিয়ে উল্টো চাপ সৃষ্টি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ বিষয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা চলমান রয়েছে বলেও তিনি জানান। এতে তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
দোয়ারাবাজারে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও চাল বিতরণ
- -
গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন
- -
ঈদে মহাসড়কে যানজট নিরসনে গাজীপুরে বিজিবি মোতায়েন
- All Posts
