
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা সদর উপজেলার আলোর ভুবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ( ১২ মে) মেলার উদ্বোধন করেন উপজেলা নিবাহী কমকতা মোঃ ইসমাইল হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কমকতা ইসমত আরা, কৃষি কমকতা নাহিদা আফরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকতা, মো: আব্দুর রব,সিনিয়ন ডেপুটি ডাইরেক্টর, বিসিসিপি ডা: মো: শহিদুল আলম প্রমুখ।
সরকারি ও বেসরকারি সংস্থার মোট দশটি স্টলে তাদের বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম প্রদরশন করে। মেলার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের মধ্যে জন্ডার সমতা ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, যাতে তারা জলবায়ু অভিযোজন ও জীবিকায়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রেগ্রামস্ (বিসিসিপি) মেলার আয়োজন করে।
