
রোকুনুজ্জামান খান: গাজীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী নয়াপাড়া ভাওয়াল টাইগার্স ক্লাবের নির্বাচনকালীন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গতকাল (৫ সেপ্টেম্বর) শনিবার বিকেলে ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর এলাকার নয়াপাড়া ক্লাবের সদস্যদের উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন খানকে আহ্বায়ক এবং কবি, লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিনকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন মো. সামসুল হক, মো. ফিরোজ সরকার ও মো. এবাদুল্লাহ মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লুৎফর রহমান খান। কমিটির মেয়াদ ৩০ দিন নির্ধারণ করা হয়েছে।
সদস্য সচিব শাহান সাহাবুদ্দিন ক্লাবের সম্মানিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এ দায়িত্ব আমাদের কাছে একটি আমানত। মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সমাজকল্যাণ কর্মকর্তাদের সহযোগিতায় আমরা পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি উপহার দিতে বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “ফের ঐতিহ্যবাহী এই ক্লাবে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে। তারুণ্যের জাগরণ ও মানুষের সমাবেশ ঘটবে ক্লাবের মাঠে। মাদকের বদলে সৃজনশীলতার আনন্দ নিয়ে এখান থেকে জীবন গড়ার প্রেরণা পাবে তরুণেরা।”
শাহান সাহাবুদ্দিনের এই আশাবাদ এবং নতুন কমিটির কার্যক্রমের মাধ্যমে নয়াপাড়া ভাওয়াল টাইগার্স ক্লাবের ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে বলে ধারণা করা হচ্ছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
