
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় ১০০ টাকা ভাড়ার বিনিময়ে ঢাকায় পৌঁছে দেবার কথা বলে এক মাছ ব্যবসায়ীকে প্রাইভেটকারে তুলে অপহরণের অভিযোগ রয়েছে।
আজ রবিবার বিকেলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা ফ্লাইওভারের দক্ষিণ পাশে এ অপহরণের ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী মাছ ব্যাবসায়ি মোঃ সেলিম (৩২), শ্রীপুর উপজেলার দারোগারচালা মধ্যপাড়া গ্রামের মৃত তাহের আলীর ছেলে।
পুলিশ জানায়, মাওনা ফ্লাইওভারের দক্ষিণ পাশে মাছ ব্যবসায়ী ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। দাড়িয়ে থাকার সময় একজন প্রাইভেটকার চালক সেলিমকে ১০০ টাকা ভাড়ায় ঢাকায় পৌছে দিবে বলে জানায়। তখন সেলিম ওই প্রাইভেটকারে চড়ে বসেন। গাড়িটি ২নং সিএন্ডবি এলাকায় পৌছালে ওই প্রাইভেটকারের সামনে ও পিছনে থাকা আরো তিনজন ব্যক্তি সেলিম এর হাত, মুখ কাপড় দিয়ে বেধে ফেলে। গলায় চাকু ধরে জঙ্গলের ভিতর নিয়ে মারধর করে থাকে। এরপর সেলিমের মোবাইল নাম্বার দিয়ে তার বড় ভাইয়ের মোবাইল নাম্বারে ফোন করে দেড় লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরে সেলিমে বড় ভাই নগদ ও বিকাশের মাধ্যমে ৯৫ হাজার টাকা পাঠায় এবং সেলিমের কাছে থাকা ৪৭ হাজার টাকা সহ মোট ১ লক্ষ ৪২ হাজার টাকা টাকা নেয়। টাকা নেওয়ার পর রাজেন্দ্রপুর ন্যাশনাল পার্কের সামনে ফেলে রেখে চলে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, মাছ ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
