
বাকস্বাধীনতা ও তথ্যের অবাধ অভিগম্যতা নিশ্চিতের মাধ্যমে স্বপ্নের “নতুন বাংলাদেশ” বিনির্মাণে গাজীপুর আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে ভাওয়াল সম্মেলন কক্ষে গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)- টিআইবি’র সহযোগিতায় ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক নাফিসা আরেফীন এর সভাপতিত্বে কর্মসূচির শুরুতে তথ্য অধিকার আইন-২০০৯ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অবহিতকরনের লক্ষ্যে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পাশাপশি প্রতিবছরের ন্যায় সনাক এর সার্বিক তত্ত্ববধানে পরিচালিত ও টিআইবি’র সহযোগিতায় ২০২৪ সালের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণের প্রতিবেদন এর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
এসময় বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে পোর্টালগুলো নিয়মিত হালনাগাদ রাখার কোন বিকল্প নেই। যতদ্রুত সম্ভব প্রতিটি পোর্টাল হালনাগাদ করার তাগিদ প্রদান করেন। এসময় সার্বজনীন তথ্য অধিকার, প্রবেশগম্যতা ও জন-অংশগ্রহণ নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের যুগোপযোগী সংশোধনসহ টিআইবি’র ১৩ দফা সুপারিশও উপস্থাপন করা হয়।
এছাড়া একই সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তথ্য অধিকার আইন-২০০৯ এর বিষয়ে সচেতনতা বাড়াতে ইয়েস সদস্যদের মাধ্যমে একটি ভ্রমাম্যমান তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালনা করা হয়। আগত ৭০জন (নারী-পুরুষ) নাগরিকের মধ্যে তথ্য অধিকার আইনের ভাজপত্র ও তথ্য প্রপ্তির আবেদন ফরম বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপ পরিচালক (এলজিইডি ) মো: ওয়াহিদ হোসেন, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল ) মোহাম্মদ কায়সার খসরু, সনাক সভাপতি অধ্যাপক ফাতেমা জোহরা, সহ-সভাপতি সোলাইমান হোসেন খান, ইয়ুথ এনগেমেন্ট এন্ড সাপোর্ট গ্রুপ সদস্য মেহেদী হাসান, সক্রিয় নাগরিক দলের সদস্য মাহমুদুল হাসান, মোঃ ওবাইদুল কবির মোল্লা প্রমুখ।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
