
বেনাপোল প্রতিনিধি: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে আরো ১১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনের দুইদিন আগে শনিবার তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ করা প্রার্থীরা হলেন, যশোর-১ শার্শা আসনে বিএনপির আবুল হাসান জহির, ওসমান গণি, জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল, খেলাফত মজলিসের প্রার্থী নাজিম উদ্দিন। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিডিপির প্রার্থী জয়নাল আবেদীন, যশোর-৩ সদর আসনে জাতীয় পার্টির প্রার্থী খবির গাজি।
যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে জাতীয় পার্টির প্রার্থী জহুরুল হক, জেএসডির প্রার্থী আবু মুছা, বাংলাদশ মাইনরটি জনতা পার্টির প্রার্থী সুকৃতি কুমার মন্ডল, যশোর-৫ মণিরামপুর আসনে খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল করিম ও যশোর-৬ কেশবপুর আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ শহিদ হোসেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
