
গাজীপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন সাখাওয়াত হোসেন সেলিম। তিনি বলেছেন, দলীয় হাইকমান্ড মনোনয়ন দিলে এবং জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করলে কাপাসিয়ার সার্বিক উন্নয়নে কাজ করবেন।
একান্ত সাক্ষাৎকারে সেলিম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেই তার রাজনৈতিক পরিকল্পনা। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, “স্বাধীনতার পর থেকে কাপাসিয়া উপজেলা সবচেয়ে বেশি অবহেলিত। কর্মসংস্থান সৃষ্টির জন্য পরিবেশবান্ধব শিল্পকারখানা স্থাপনে উদ্যোগ নেবো। দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় আমার পিতার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে বৃত্তির ব্যবস্থা থাকবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেলিম আরও বলেন, “অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হলে তাৎক্ষণিকভাবে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সেলিমের এই ঘোষণাকে আগামী নির্বাচনে বিএনপির সক্রিয় প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যে তিনি উপজেলার হাট-বাজার ও গ্রামে গ্রামে ঘুরে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন এবং বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কৌশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
