
গাজীপুর সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজন থেকে আবু বকর (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে সদর উপজেলার বাঘের বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজন থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহত আবু বকর ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গরজা গ্রামের আব্দুল জলিলের সন্তান। তিনি বাঘের বাজার এলাকায় বোতল সংগ্রহ করতেন।
নিহতের ভাই হালিম জানান, তারা দুই ভাই বাঘের বাজার ফুটওভার ব্রিজসহ বিভিন্ন এলাকায় বোতল সংগ্রহ করতেন। তার ছোট ভাই আবু বকর মানসিক রোগী এবং মাদকাসক্ত ছিলেন। তিনি আরও জানান, সোমবার রাত ৮টার দিকে একসঙ্গে খাবার খাওয়ার পর আবু বকর বোতল সংগ্রহের জন্য বের হন। আমি ফুটওভার ব্রিজে বসে থাকি। রাতে অনেকটা সময় পেরিয়ে গেলেও আবু বকর ফিরে না আসায় আমি তাকে খুঁজতে বের হই। পরে, সকাল ৬টার দিকে দেখি আমার ভাই রাস্তার মাঝখানে লোহার বেড়ার ভেতরে পড়ে আছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, স্থানীয়ভাবে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভিকটিমের পরিবারের সাথে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
