
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা: ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অনুষ্ঠিত হয়েছে “পার্টনার কংগ্রেস-২০২৫”।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে দোয়ারাবাজার উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জ। সভাপতিত্ব করেন অরূপ রতন সিংহ, উপজেলা নির্বাহী অফিসার, দোয়ারাবাজার। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষিবিদ মোঃ আশরাফুল আলম। সমাপনী বক্তব্য রাখেন কৃষিবিদ মোহাম্মদ মহসিন, উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দোয়ারাবাজার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী এবং সাংবাদিকগণ।
দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের জন্য ছিল সকালের নাশতা, দুপুরের খাবার এবং সম্মানী হিসেবে প্রতিজনকে ৫০০ টাকা প্রদান করা হয়।
