গাজীপুরে বাস কাউন্টারে বাড়তি ভাড়া আদায়: যৌথবাহিনী অভিযানে আটক ২

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

ঈদকে ঘিরে গাজীপুরের পেয়ারা বাগান বাস কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুইজনকে আটক করেছে যৌথবাহিনী।

গত মঙ্গলবার (২৭মে ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে। গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথবাহিনীর টহল দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্তদের হাতেনাতে আটক করে। আটককৃতদের কাছ থেকে ভাড়া আদায়ের কিছু প্রমাণস্বরূপ সামগ্রীও জব্দ করা হয়েছে।

পরবর্তীতে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাসন থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, বগুড়া জেলার আব্দুল মোমিন (২৮) ও কুড়িগ্রামের আব্দুল মুজিব (২৬)।

যাত্রীদের ভোগান্তি রোধে এবং পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে যৌথবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *