জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

পাবনা (সুজানগর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুজানগরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সুজানগর পৌর শাখার উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সুজানগর পৌর শাখার সভাপতি দ্বীন ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মাজেদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল পাবনা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুজানগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বিশ্বাস।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জু শেখ, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ, সাবেক ছাত্রদল নেতা বাবু খান, কৃষকদল নেতা ইয়ার আলী এবং উপজেলা ছাত্রদল নেতা মেহেদী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৩ মে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল প্রতিষ্ঠা করেন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও দেশকে স্বাবলম্বী করার লক্ষ্যেই এ দল গঠিত হয়। তারা আরও বলেন, ধনী-গরিবের বৈষম্য দূর করে একটি বৈষম্যহীন সমাজ গঠনে শ্রমিকদলের কার্যক্রম জোরদার করতে হবে। দিবস পালনের সীমারেখা পেরিয়ে শ্রমিকদের প্রকৃত উন্নয়নে কাজ করাই এখন আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *