মরহুম মিলনের স্মরণে গাজীপুর জেলা যুবদলের দোয়া ও স্মরণসভা

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর জেলা যুবদলের সদস্য ও শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মরহুম আবুল হোসেন মিলনের মৃত্যুতে গাজীপুর জেলা যুবদলের উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-কৃষি বিষয়ক সম্পাদক শরীফ মোহাম্মদ সিদ্দিকী, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল আমিন হোসেন, যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ মোল্লা, যুগ্ম আহ্বায়ক ও ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, সদস্য ও ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিন, শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, পিরুজালি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, মির্জাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শরীফুল বাশার সজল এবং ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদ সরকারসহ জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা মরহুম মিলনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

গাজীপুর জেলা যুবদল এক অভিন্ন পরিবার হিসেবে সবসময় একে অপরের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *