দোয়ারাবাজারের বোগলা ইউনিয়নে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ফারুক মিয়া ,
দোয়ারাবাজার ( সুনামগঞ্জ ) প্রতিনিধি

print news

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার স্থানীয় বোগলাবাজারে ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জহিরুল ইসলাম সানি ও বোগলা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদ মিয়া যৌথভাবে সমাবেশটি সঞ্চালনা করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফরিদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব নূর উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক, জাহাঙ্গীর আলম মিন্টু, ছবির আহমেদ মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল আলম।

এছাড়া বক্তব্য রাখেন বাংলাবাজার ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল মালেক, লক্ষীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শরাফত আলী, মান্নারগাঁও ইউনিয়ন কৃষক দলের সভাপতি খোকন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শিপন আলম, যুবদল নেতা হারুনুর রশিদ, শ্রমিক দল নেতা সেজুল আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *