
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মোকামছড়া সীমান্ত দিয়ে চোরাইপথে আনা সাতটি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মোকামছড়া সীমান্ত এলাকা থেকে গরুগুলো আটক করে পেকপাড়া বিওপি। আটক করা গরুগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া সীমান্ত এলাকা দিয়ে সাতটি ভারতীয় গরু আনার তথ্য পায় বিজিবি। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদিরের নির্দেশনায় একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। পরে সাতটি ভারতীয় গরু জব্দ করে পেকপাড়া ক্যাম্পে নেওয়া হয়। আটক গরুগুলো পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানা গেছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।”
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
