
গাজীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আশরাফুল চৌধুরী।
গাজীপুর মহানগরের বাউপাড়া এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগ কর্মী ও মাদক সম্রাজ্ঞী পাপিয়ার ঘনিষ্ঠ সহযোগী আনার কলি ইয়াসমিন তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।
ভুক্তভোগীর দাবি, জমি দখলের উদ্দেশ্যে আনার কলি ও তার সহযোগীরা তাদের বাড়িতে হামলা চালান এবং গাছ কেটে ফেলেন। প্রতিবাদ করলে, সেনাকর্মকর্তা পরিচয় দেওয়া আনার কলির স্বামী তাদের বিরুদ্ধে মিথ্যা মামলার হুমকি দেন।
ভুক্তভোগী প্রশাসনের কাছে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
