
কুড়িগ্রাম প্রতিনিধি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কুড়িগ্রাম-৪) ( চিলমারী রৌমারী রাজিবপুর ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বিপ্লব হাসান পলাশসহ ৫০ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) চিলমারী মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। এদিকে রাতে অভিযান চালিয়ে ওই মামলার এজাহার নামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বাদী সাহেব আলী (১৯)। তিনি চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের মুদাফৎ থানা এলাকার আমিনুল ইসলামের ছেলে।
গ্রেপ্তার তিন আসামি হলেন রমনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি নুর ই এলাহী তুহিন, ছাত্রলীগ কর্মী সামিউল ইসলাম ওরফে সাগর মিয়া এবং আওয়ামী লীগ কর্মী জাকিউল ইসলাম।
মামলার এজাহারের বরাতে ওসি জানান, গত বছরের ২ আগষ্ট চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী জনতার মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। হামলায় বাদী সাহেব আলী সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় সাবেক এমপি বিপ্লব হাসান পলাশকে প্রধান আসামি করে মামলা হয়েছে।
ওসি মুশাহেদ খান বলেন, দায়েরকৃত মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
