
সুজানগর (পাবনা) প্রতিনিধি: সুজানগর উপজেলার গাজনা বিল এলাকায় পেঁয়াজের জমি পরিদর্শন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় পেঁয়াজ চাষের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার কৃষি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা গাজনা বিল এলাকায় পেঁয়াজের জমি পরিদর্শন করবেন এবং চাষিদের সঙ্গে মতবিনিময় করবেন।
এ সফরের মাধ্যমে পেঁয়াজ চাষে উদ্ভূত সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে সংশ্লিষ্ট সবার মতামত গ্রহণ করা হবে, যা ভবিষ্যতে চাষাবাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, চাষিদের প্রতিক্রিয়া ও সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হবে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
