
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা এই জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী মো. রাজু মিয়া (৩০), তিনি উপজেলার চর বিশ্বনাথপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। অভিযানের সময় আরও তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
জানা যায়, সাহেবের চর এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয় এবং রাজু মিয়াকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা বলেন, “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারায় এ অর্থদণ্ড দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কোনো অবস্থাতেই অবৈধভাবে বালু উত্তোলন করা যাবে না।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
