মানবতার আরেক নাম যুবরত্ন সোহেল শেখ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

স্টাফ রিপোর্টার: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের বাসিন্দা, বাহরাইন প্রবাসী যুবরত্ন সোহেল শেখ মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বিদেশে থেকেও গরিব-দুঃখী, অসহায় ও দুস্থ মানুষের সাহায্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করেন, অসুস্থ মানুষের চিকিৎসা ব্যয় বহন করেন, গরিব ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার খরচ দেন, অভাবীদের জন্য খাদ্য সহায়তা করেন, পঙ্গুদের হুইলচেয়ার প্রদান করেন এবং শীতার্ত ও ভবঘুরে মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়াও, মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ান।

যদি কেউ তার কাছে সাহায্যের আবেদন করেন, তিনি যথাসাধ্য সহায়তা করার চেষ্টা করেন। মানবিক সেবার অংশ হিসেবে, গত ২৯ জানুয়ারি কাওরাইদ বেলদিয়া গ্রামের স্ট্রোকে প্যারালাইজড হওয়া শাজাহানের জন্য হুইলচেয়ার ও ওষুধ উপহার হিসেবে প্রদান করেন।

এ বিষয়ে বাহরাইন প্রবাসী সোহেল শেখ মুঠোফোনে বলেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সকল বিত্তবানদের প্রতি অনুরোধ থাকবে, তারাও যেন অসহায় মানুষের পাশে দাঁড়ান।”

জানা গেছে, শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের সোহেল শেখ ছিলেন কাওরাইদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও থানা ছাত্রদলের সাবেক সদস্য। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) করতেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে জীবনযাপন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *