
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাদ পন্থী তাবলীগ সাথী মিজানুর রহমান সুমনের দ্বিতীয় জানাজা নামাজ আজ বুধবার সকাল দশটায় ফুলবাড়ী জসি মিঞা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। তার প্রথম জানাজা নামাজ গতকাল বাদ আছর টঙ্গী মাঠে অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামে ফুলবাড়ী উপজেলা শহরের শহীদ লুৎফর রহমান সরণির (থানা রোড) সংলগ্ন এলাকার বাসিন্দা মিজানুর রহমান সুমন (৩৮) ঢাকা মেডিকেলে ৪৫ দিন চিকিৎসাধীন থাকার পর ২৮ জানুয়ারি মঙ্গলবার ভোররাত ৩ টায় মারা গেছেন।
নিহত মিজানুর রহমান সুমন তাবলীগ জামাতের নিজামুদ্দিন মার্কাজের অনুসারী ছিলেন বলে জানা গেছে।
তিনি ফুলবাড়ী উপজেলা শহরের শহীদ লুৎফর রহমান সরণির (থানা রোড) সংলগ্ন এলাকার ছবির উদ্দিন প্রামাণিকের প্রথম পুত্র সন্তান।
গত ২৪ সালের ১৭ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব এস্তেমা মাঠে জোড় এস্তেমায় শরীক হয়ে জোবায়ের ও সাদপন্থিদের সৃষ্ট সংঘর্ষে হামলার শিকার হয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে দীর্ঘ ৪৫ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
