
এম এ আলিম রিপন: সুজানগরে খাজা স্মৃতি সংঘের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার রাতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাজা স্মৃতি সংঘের সভাপতি আব্দুল লতিফ দুলাল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মণ্ডল, সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক আব্দুস শুকুর, নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার আমীর রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, প্রয়াত খাজা ময়নুদ্দিনের আপন ভাই ও উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুর রাজ্জাক রাজা শেখ, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সুজানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, পৌরসভার সাবেক কাউন্সিলর আলাউদ্দিন, সুজানগর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আরিফ বিল্লাহ, উপজেলা ছাত্রদল নেতা শেখ কাউসার, ক্রীড়া সংগঠক শেখ রাফি, মহব্বত আলী রনি, মামুন খান, বাদশা, নিক্কন মল্লিক, গেন্টু খান, বরকত শেখ, সুজন শেখ, মনি খান, সুরুজ বিশ্বাস।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
