
হোসেনপুর, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় কৃষকদের সবজি ও পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে পারিবারিক পুষ্টি বাগান করতে উৎসাহিত করতে প্রণোদনা দিয়েছে হোসেনপুর উপজেলা কৃষি অফিস।
![]()
রবিবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস থেকে উপজেলার ৬টি ইউনিয়নের কৃষকদের মধ্যে পারিবারিক পুষ্টি বাগানের প্রণোদনা বিতরণ করা হয়।

উপজেলার ৬টি ইউনিয়নের ৮৭ জন কৃষককে পারিবারিক পুষ্টি বাগানের জন্য প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে ২০ কেজি জৈব সার, মরিচ, পালং, কলমি, শসা, বেগুন, পুঁইশাক, ঢেঁড়স, লাউ, কুমড়া, মিষ্টি কুমড়া, সিম, বাঁধাকপি, ডাটা, লাল শাক, টমেটো, মুলা, সবজি রক্ষার জন্য নেট, ২ জাতের জাম্বুরা, কদবেল, পেয়ারার চারা, লেবুর চারা এবং পানি দেওয়ার জন্য ২টি ছোট বালতি।
বসতবাড়ির আঙিনার ফেলে রাখা পতিত জমি কৃষির আওতায় আনতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একেএম শাহজাহান কবির এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনায়েতুল ইসলাম, মুদাসসিল হায়দার আলমগীর, অর্পূব চন্দ্র দাস, মাহবুব হাসান, মোস্তাফিজুর রহমান, ফেরদৌস আলম, মায়মুনা আক্তার, জাহিদ হাসান রনি, দিলশান আক্তার, তরিকুল হাসান প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একেএম শাহজাহান কবির বলেন, “এই পুষ্টি বাগান একদিকে সবজি ও ফলের চাহিদা মেটাবে, পাশাপাশি অনাবাদি জমি চাষের আওতায় আসবে। ছোট একটি পরিবারের সারা বছরের সবজি ও ফলের চাহিদা মেটাতে এমন উদ্যোগ গ্রহণ করেছে কৃষি অফিস।”
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
