
দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজারে এইচএসসি/আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে সিলেটস্থ দোয়ারাবাজার সমিতি।
শনিবার বিকেলে দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে আলোচনা সভা ও বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর।
সিলেটস্থ দোয়ারাবাজার সমিতি’র সাধারণ সম্পাদক মো. ছায়াদ মিয়ার সঞ্চালনায় ও সভাপতি শমসের আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, বিশিষ্ট রাজনীতিবিদ ও চিকিৎসক ডা. হারুনুর রশীদ এবং সমিতি’র সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসাইন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল হক, সিলেট মেট্রোপলিটন ল’ কলেজের অধ্যাপক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, বোগলা রুছমত আলী রামসুন্দর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মশিউর রহমান, সমিতি’র উপদেষ্টা উকিল উদ্দিন আহমদ, সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অসীম মুধক এবং উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আজিজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতি’র সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার জাফর আলী, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা।
অনুষ্ঠানে বক্তারা সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা মানুষের মধ্যে চেতনাবোধ জাগ্রত করে এবং মানুষকে উন্নত করে তোলে। শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানুষকে বাস্তববাদী ও যুক্তিবাদী হিসেবে গড়ে তোলা। তবে শিক্ষার পাশাপাশি মানবিক গুণাবলির গুরুত্বও অপরিসীম।”
বক্তারা আরও বলেন, “সকল সংকীর্ণতা দূর করে দেশ ও মানুষের সেবায় কাজ করতে হবে। শিক্ষার্থীদের উচিত একতা বজায় রেখে একটি উন্নত সমাজ গঠনে ভূমিকা রাখা।”
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
