
বেনাপোল প্রতিনিধি: যশোরের ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সাঁড়াশি অভিযান প্রতিদিনের মতোই চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেনাপোল সীমান্তে দিনব্যাপী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিলসহ অমিদ হাসান (২০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক অমিদ হাসান যশোরের শার্শা উপজেলার ভবানীপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট, আইসিপি ক্যাম্প এবং আন্দুলিয়া বিওপি সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০ লাখ ৫০০ টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিল, বিদেশি মদ, শাড়ি, থ্রি-পিস, তৈরি পোশাক, মোবাইল ফোন, কসমেটিক্সসহ বিভিন্ন পণ্য সামগ্রী জব্দ করা হয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
