বেনাপোল চেকপোস্টে আওয়ামী লীগ নেতা আটক

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর আইনজীবী পরিষদের পাবলিক প্রসিকিউটর (পি.পি) চন্দ্র পালকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। চন্দ্র পাল শেরপুর জেলার সদর উপজেলার দ্বিজেন্দ্র চন্দ্র পালের ছেলে। তার বিরুদ্ধে শেরপুর থানায় একটি মামলা রয়েছে, যা গত ১২ই আগস্টে দায়ের করা হয়।

বুধবার বিকেল ৩টার দিকে তিনি পাসপোর্ট ও ভিসা নিয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় গোয়েন্দা সংস্থা এনএসআই গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করে।

বেনাপোল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) জানায়, আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর আইনজীবী পরিষদের পাবলিক প্রসিকিউটর চন্দ্র পাল এ পথ দিয়ে ভারতে পালানোর চেষ্টা করবেন। এই সংবাদের ভিত্তিতে সতর্ক অবস্থানে থেকে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *