
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : “উন্নত জীবন ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগ বিশ্ব খাদ্য দিবস ২০২৪ পালিত হয়েছে।
বুধবার দিনভর টঙ্গীর বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, রচনা ও কুইজ প্রতিযোগিতা, জনগনে সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কারিতাস উদ্যম প্রকল্পের ক্লাস্টার লিডার শিরিন আক্তার, ময়না বেগম, উপদেষ্টা কমিটির সদস্য শফিকুল ইসলাম মোল্লা, মাঠ কর্মকর্তা শফিকুল ইসলাম, ইউনিট অফিসার মো: দিলদার হোসেন, রুপা রায়সহ স্থানীয় প্রতিনিধি, ক্যামব্রিজ স্কুল এন্ড কলেজ, প্রতিভা মাল্টিমিডিয়া স্কুল, প্রতিভা মাল্টিমিডিয়া ও কারিতাস উদ্যম প্রকল্পের সামাজিক দলের সদস্য, নেটওর্য়াক ফোরাম এর সদস্যবৃন্দ।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
