ঈদুল ফিতর উপলক্ষে যশোরে প্রায় দুই লাখ ভিজিএফ কার্ডে চাল পাচ্ছে দুস্থরা

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যশোর জেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ (VGF) কার্ডের মাধ্যমে বিনামূল্যে চাল বিতরণ করা হচ্ছে। জেলার ৮টি উপজেলা ও ৮টি পৌরসভায় মোট ১ লাখ ৮৫ হাজার ৬৫৫টি ভিজিএফ কার্ডে বিতরণ করা হবে ১ হাজার ৮৫৬ দশমিক ৫৫ মেট্রিক টন চাল।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের জানান, প্রকৃত অসহায় মানুষের মাঝে চাল বিতরণ নিশ্চিত করতে কার্ডধারীদের ভিজিএফ কার্ডের সাথে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে চাল সংগ্রহ করতে হবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, জেলার ৮টি উপজেলায় ১ লাখ ৫৪ হাজার ৮১১টি ভিজিএফ কার্ডে বিতরণ করা হবে ১ হাজার ৫৪৮ দশমিক ১১০ মেট্রিক টন চাল।

এর মধ্যে—যশোর সদর উপজেলায় ৩১ হাজার ৩৩৮ কার্ডে ৩১৩ দশমিক ৩৮০ মেট্রিক টন,অভয়নগর উপজেলায় ৯ হাজার ৮৬ কার্ডে ৯০ দশমিক ৮৬০ মেট্রিক টন,বাঘারপাড়া উপজেলায় ১৬ হাজার ৩৬৮ কার্ডে ১৬৩ দশমিক ৬৮০ মেট্রিক টন,চৌগাছা উপজেলায় ১২ হাজার ৪৬৮ কার্ডে ১২৮ দশমিক ৬৮০ মেট্রিক টন,ঝিকরগাছা উপজেলায় ১৫ হাজার ২২৯ কার্ডে ১৫২ দশমিক ২৯০ মেট্রিক টন,কেশবপুর উপজেলায় ১৬ হাজার ৯৫৬ কার্ডে ১৬৯ দশমিক ৫৬০ মেট্রিক টন,মণিরামপুর উপজেলায় ২৯ হাজার ৭৫৮ কার্ডে ২৯৭ দশমিক ৫৮০ মেট্রিক টন,শার্শা উপজেলায় ২৩ হাজার ৬০৮ কার্ডে ২৩৬ দশমিক ৮০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

এছাড়া জেলার ৮টি পৌরসভায় ৩০ হাজার ৮৪৪টি ভিজিএফ কার্ডে বিতরণ করা হবে ৩০৮ দশমিক ৪৪০ মেট্রিক টন চাল।

এর মধ্যে—যশোর, নওয়াপাড়া, কেশবপুর, বেনাপোল ও মণিরামপুর পৌরসভায় প্রতিটিতে ৪ হাজার ৬২৫ কার্ডে ৪৬ দশমিক ২৫০ মেট্রিক টন করে চাল, ঝিকরগাছা ও চৌগাছা পৌরসভায় ৩ হাজার ৮৫ কার্ডে ৩০ দশমিক ৮৫০ মেট্রিক টন করে চাল,বাঘারপাড়া পৌরসভায় ১ হাজার ৫৪৯ কার্ডে ১৫ দশমিক ৪৯০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের আরও বলেন, ভিজিএফ কার্ডের চাল সঠিকভাবে দুস্থ ও অসহায় মানুষের হাতে পৌঁছে দিতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে।