গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news
স্টাফ রিপোর্টার:- গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নির্মাণসহ এলাকার চিহ্নিত সমস্যাগুলোর সমাধানে কাজ করবেন বলে জানিয়েছেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী।
 
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, দীর্ঘদিন আগে ইউনিয়ন বিভক্ত হলেও এখনো ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নির্মিত হয়নি। ফলে ভূমি সেবাসহ বিভিন্ন সরকারি সেবা নিতে স্থানীয় মানুষকে মির্জাপুর যেতে হয়, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইউনিয়নের চিহ্নিত সমস্যাগুলোর সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
 
তিনি আরও বলেন, রাজনীতিতে এসেছেন জনগণের সেবা করার উদ্দেশ্যে। যারা লুটপাটের জন্য রাজনীতি করে তাদের জন্য এ রাজনীতি নয়। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথাও উল্লেখ করেন এবং চেয়ারম্যান পদে নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
 
৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমান আলী মণ্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাইম মোল্লা, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, বিশিষ্ট ব্যবসায়ী নুরুদ্দিন খন্দকার এবং জাসাস গাজীপুর সদর উপজেলা শাখার সদস্য সচিব জাহাঙ্গীর আলম।
 
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আজমাইন ও আব্দুল বাতেন, শ্রমিক দলের সভাপতি কামরুজ্জামান, শরিফুল ইসলাম, আব্দুস সামাদ, মোশারফ, রিফাত বেপারী, মামুন ফকিরসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
 
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ সরকার এবং ৮ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম আরিফ।