
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় গাজীপুর-৫ আসনে জনতার দলের মহাসচিব ও কালিগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থীর গণমিছিল ও সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।
সোমবার (৯ফেব্রুয়ারি) বিকেল থেকেই কালিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণমিছিল করেন ও ভোট চান তিনি।
জনতা দলের মহাসচিব ও গাজীপুর – ৫ আসনের এমপি প্রার্থী আজম খান বলেন, গাজীপুর ৫ আসনে আমরা বাধাহীনভাবে প্রচার প্রচারণা করে যাচ্ছি তবে গোপনে নিভৃতে একটি দল বিভিন্নভাবে হুমকি ও কেন্দ্র দখলের অজুহাত তুলছে। এবং উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েই ভোট চাচ্ছেন তিনি। তিনি আরো বলেন, আমি এমপি হলে সাধারণ মানুষের মাঝে যদি চুরি ডাকাতি হয় এটা প্রতিরোধ করব এবং ওই ক্ষতিগ্রস্ত কে আজম খান ফাউন্ডেশন থেকে ক্ষতিপূরণ দিবো।
এসময় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জনতার দলের এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা গণমিছিলে উপস্থিত ছিলেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
