ভবানীপুরে শেষ দিনের গণসংযোগে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক তৎপরতা

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news
স্টাফ রিপোর্টার :- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার-প্রচারণার শেষ দিনে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর এলাকায় ব্যাপক গণসংযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা।
 
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর বাজারসহ এলাকার গুরুত্বপূর্ণ সড়কে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। 
 
এতে নেতৃত্ব দেন গাজীপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক, আহ্বায়ক সদস্য কাজী শহিদুল্লাহ শহীদ,আহ্বায়ক সদস্য মিজানুর রহমান খোকন,আহ্বায়ক সদস্য নূরুল আমীন মাস্টার, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিন,কামাল হোসেন শিকদার, উপজেলা জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর আলম,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া,উপজেলা কৃষক দলের আহবায়ক আসাদুজ্জামান হারুন, সাবেক ছাত্র নেতা ফখরুল প্রধান,উপজেলা জেটেবের সদস্য সচিব ইমরান সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
 
গণসংযোগকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।