
৭সুমন গাজী, (শ্রীপুর) গাজীপুর: গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ভূতুলিয়া গ্রামে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসরাফিল আলম মাস্টারের সভাপতিত্বে, সাবেক ছাত্রদল নেতা নাদিম মাহমুদ ও পিয়ার আলী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুম আহমেদ-এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও মাওনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এনামুল হক মনি, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আরিফুল ইসলাম সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম রিফাত মোল্লা, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সরাফত আলী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি উবায়দুল ইসলাম এবং জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ারেছুল ইসলাম রানা প্রমুখ।
পরে নিহতদের জন্য মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিল সমাপ্ত হয় এবং উপস্থিতদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
