
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানকালে আটককৃতদের দেহ তল্লাশি করে মরণব্যাধি ইয়াবা, গাঁজা, নগদ অর্থ ও মাদক কারবারে ব্যবহৃত বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রী উদ্ধার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আড়াল বাজার পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন— কালিয়াব গ্রামের ফারুক হোসেনের ছেলে মো. জাহিদ হাসান (২৪), দক্ষিণগাঁও গ্রামের মৃত বীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে বিকাশ বিশ্বাস (৮০), মির্জানগর গ্রামের মৃত শহীদুল্লাহ সারদারের ছেলে ইসমাইল (২৭) এবং একই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে গিয়াস উদ্দিন (৪৮)।
যৌথ বাহিনীর একটি সূত্র জানায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার অভিযোগ ছিল। এরই পরিপ্রেক্ষিতে তথ্য যাচাই শেষে এই অভিযান পরিচালনা করা হয়।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর আলম জানান, যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
